শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৬ এএম, ২০২৩-০৬-১৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ জুন) ভোর ছয়টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম (৪০)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত বাবা জয়নুদ্দিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে জিয়ারুল তাঁর বাবার কাছে পাওনার ৪৩ হাজার নিতে চাই।
ওই পাওনার টাকাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্য়ায়ে বাবা জয়নুদ্দিন ছেলেকে ইট দিয়ে পেটের নিচে আঘাত করে। ইটের আঘাতে ঘটনাস্থলে ছেলে জিয়ারুলের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জিয়ারুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited