শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:০৬ এএম, ২০২৫-১০-২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলীয় ফোরামে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে। চলতি মাসের মধ্যে দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে।
বাকি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলমান থাকবে। তবে চূড়ান্ত তালিকার জন্য নির্বাচনের তফসিল ঘোষণার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই এ তালিকায় নাম লেখাতে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে ব্যাপক গণসংযোগ করছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। এর মাধ্যমে তারা দলীয় হাইকমান্ডের নজরে আসতে চান।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনমুখী ব্যাপক কার্যক্রম শুরু করেছে। কিন্তু অধিকাংশ আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় নির্বাচনি প্রচার সেভাবে শুরু করা যাচ্ছে না। আগে দলের পরিকল্পনায় ছিল তফসিল ঘোষণা হওয়ার পর প্রার্থী ঘোষণা করা হবে। কিন্তু ডাকসু ও জাকসু ভোটে ছাত্রদল প্যানেলের পরাজয়ের পর এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। এখন পরিকল্পনা হচ্ছে, চলতি মাসের মধ্যে দুই শতাধিক আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের শীর্ষনেতারা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন।
বিএনপি'র নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুনত্ব আনতে চায় দলের হাইকমান্ড। ধানের শীষ প্রতীক পেতে হলে প্রার্থীকে জনপ্রিয়, সৎ ও জনসম্পৃক্ত হতে হবে। এছাড়া অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদেরও গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখা হবে। তবে ত্যাগী হওয়া সত্ত্বেও যদি বর্তমানে মাঠ পর্যায়ে নানান অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ মিললে, সেক্ষেত্রে দল বিকল্প চিন্তাভাবনা করবে। এবার চমক হিসেবে থাকবে তরুণদের মনোনয়ন দেওয়ার বিষয়টি। এক্ষেত্রে শতাধিক আসনে মনোনয়ন পেতে পারেন উচ্চশিক্ষিত, দক্ষ, তরুণ এবং সাবেক ছাত্রনেতারা।
সন্দ্বীপের তৃণমূলের ত্যাগী নেতাকর্মী মোঃ জামসেদ, জিএস আবুল বশার, বাবুল আকতার, আবুল কালাম আজাদ, আরিফ উদ্দিন রিয়াদ, তমাল বিন চৌধুরী, আকরাম খান মুকুল, মোঃ ফরহাদ হোসেন, এ.কে সাইফুল, আব্দুর রহিম রাহী সহ অনেকের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেননি। জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের পর মানুষ ভোট দিয়ে নতুন সরকার গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ আগ্রহ কাজে লাগিয়ে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজেদের জনসম্পৃক্ত করার জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আবার অনেকে নিজেদের ত্যাগের কথা অনলাইনে তুলে ধরে দলের হাইকমান্ডের নজরে আসার চেষ্টাও তারা করে যাচ্ছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চোধুরী এ্যানি বলেন, জনগণ গণতন্ত্রের ভিত শক্তিশালী করার জন্য নির্বাচনমুখী হয়ে পড়েছে। মানুষও ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই নির্বাচনমুখী ব্যবস্থাকে জনগণের কাছে উৎসবমুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ।
আজ চট্টগ্রাম-৩ আসনে গণসংযোগের উদ্দেশ্যে উড়িরচর জনসংযোগ করছেন বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেংজিং। তিনি বলেন, "প্রতিদিনই বিএনপি'র ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরছি। একই সঙ্গে সেইসব এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা করছি। ধারাবাহিক এ জনসংযোগের অংশ হিসেবে আজকে ছুটে গিয়েছি সন্দ্বীপের গুরুত্বপূর্ণ জনপদ- উড়িরচরের জনসাধারণের কাছে।"
বিএনপির এক নীতিনির্ধারক নাম প্রকাশ না করে বলেন, দল এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। তবে দলের উদ্যোগে পরিচালিত কয়েকটি জরিপ ও সাংগঠনিক সম্পাদকদের রিপোর্টের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন, তার একটি আভাস পাওয়া গেছে। দেখা গেছে, প্রায় ১৫০ আসনে প্রার্থিতা নিয়ে তেমন একটা জটিলতা নেই। বাকি দেড়শ আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে কাজ চলছে। এর মধ্যে ৫০টির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড়ার চিন্তাভাবনা রয়েছে। চলতি মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করার চেষ্টা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন জানান, "বিএনপির প্রার্থী কে হবেন তা নিয়ে দলের পক্ষ থেকে জরিপ চলছে। যারা নিজ নিজ এলাকায় জনপ্রিয় ও স্বচ্ছ ইমেজের, তাদেরই বিএনপি মনোনয়ন দেবে। মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিএনপি'র সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।"
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited