শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১১:০১ এএম, ২০২০-০৮-১৯
আজও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গত সাত দিন ধরে গাজায় আকাশ থেকে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তাদের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনিদের জ্বলন্ত বেলুন হামলার জবাবে আকাশ থেকে এ বোমা হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে বেলুনে করে আগুনের গোলা পাঠানোর জবাবে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্থাপনের চুক্তি হওয়ার পর থেকে তাণ্ডব বেড়েছে। এই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।
গাজার নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, আজ শেষ রাতে ইসরাইলি বাহিনীর ফাইটার জেট থেকে রাফাহ ও বেইত লাহিয়ায় হামাসের পর্যবেক্ষণ পোস্ট লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার দখলদার ইসরাইল ও আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে একটি চুক্তিতে সই করেছে। দুই দেশের এই চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
একইভাবে ফিলিস্তিনের হামাসসহ সব দল ও সংগঠন আমিরাতের ওই পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সুত্রঃ পার্সটুডে
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited