dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


মধুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত পতাকা উত্তোলন

দৈনিক অনুসন্ধান    |    ০৫:৩৫ পিএম, ২০২২-০৮-১৭

মধুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত পতাকা উত্তোলন

 

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে ১৫ ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিনে উপজেলার জলছত্র বাজারে কুলি শ্রমিক ইউনিয়ন জলছত্র শাখা এবং জলছত্র অগ্নি সেনা ক্লাবে নিয়মবহির্ভুত পতাকা উত্তোলন করতে দেখা যায়। 
জাতীয় শোক দিবসে নিয়মবহির্ভূত পতাকা উত্তোলন করে এই সংগঠন গুলো শুধু বঙ্গবন্ধুর সাহাদাত বার্ষিকীকেই নয় জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে অবহেলা করেছেন বলে জানান স্থানীয় লোকজন। 
নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, অগ্নি সেনা ক্লাবটি আওয়ামী লীগের আদর্শে গড়া, তাদের এই দিনটিকে মোটেও অবহেলা করা ঠিক হয়নি। অগ্নি সেনা ক্লাবটি অরনখোলা ইউনিয়নের জলছত্র বাজারে অবস্থিত। জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক আলোচনা সভায় পতাকা উত্তোলনের বিষয়ে জানিয়ে দেওয়ার পরেও এমন দৃশ্য এই দিনে মোটেও কাম্য নয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান ছাড়া প্রায় প্রতিষ্ঠানেই সঠিক নিয়মে পতাকা উত্তোলন করা হয়নি।
বিশিষ্টজনেরা বলছেন, শোক দিবসের আগে প্রস্তুতিমুলক আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি / সাধারণ সম্পাদক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের সঠিক নিয়ম কানুন এবং নির্দেশনা সরেজমিনে দেখানোর পরামর্শ দেন। 
উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিনে নিয়মবহির্ভূত পতাকা উত্তোলন করে তারা সরকারি নির্দেশনা অমান্য করেছে, তারা এই দিনটিকে অবহেলার চোখে দেখেছে আমি  সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নিবো।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জাকির হোসাইন জানান, মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় আমরা সরেজমিনে গিয়ে নিয়মবহির্ভূত পতাকা উত্তোলনকারী প্রতিষ্ঠান, মার্কেট,দোকান মালিকদের সঠিক নিয়মে পতাকা উত্তোলনের নির্দেশনা মেনে পতাকা উত্তোলন করতে বলা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। আমরা আশা করছি আগামী জাতীয় শোক দিবসে সঠিক মাপ এবং সঠিক নিয়মে পতাকা উত্তোলনে জনসাধারণের মাঝে শতভাগ জনসচেতনতা সৃষ্টি হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর