শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৪ পিএম, ২০২৩-১১-২৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতার কৃতরা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকার আলা উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৫), তাইফুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (২০), রবিউল ইসলামের ছেলে রাব্বী আলামিন (১৯) মিঠু মিয়ার ছেলে সিরাজ আলী (২০)।
বুধবার (২৯ নভেম্বর) সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, গত রাত মঙ্গলবার ৮ টার দিকে সদর উপজেলার পৌর এলাকার আলীনগর মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র্যাব এর একটি চৌকস আভিজানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত একটি ঘরে উক্ত গ্যাং এর সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। র্যাব এর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং লিডার সহ কিশোর গ্যাং এর চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা সহ সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব আরোও জানায় গ্রেফতারকৃত আসামিরা এলাকার একটি কুখ্যাত কিশোর গ্যাং গ্রুপের সদস্য। এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ শোডাউন দিত।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited