শিরোনাম
অনুসন্ধান অফিস | ০১:৫৬ পিএম, ২০২০-০৭-২২
রাজধানী ঢাকায় গত তিনদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। তিনদিনের টানা বৃষ্টিতে ঢাকার বেশিরভাগ এলাকা গোড়ালি থেকে হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে আছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সোম ও মঙ্গলবার ভোর ৬টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘বর্ষায় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। আরও দুই-তিন দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’
করোনাভাইরাস মহামারির মধ্যেই ভারী বৃষ্টিপাতের ফলে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। শহরের রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে গেছে। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে নাগরিক জীবন বিপর্যস্ত হচ্ছে দ্বিগুণ হারে।
রাজধানীর রাজারবাগ, কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার, কারওয়ানবাজার, তেজকুনিপাড়া, গ্রিনরোড, বেগম রোকেয়া সরণি আর নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে ডুবে গেছে। রাস্তা ডুবে যাওয়ায় দেখা দিয়েছে গণপরিবহনের ঘাটতি। যাত্রীরা পৌঁছাতে পারছেন না গন্তব্যে।
গতকাল দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জনগণের দুর্ভোগ দেখতে এবং জলাবদ্ধতা হ্রাস করার বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তিনি রোকেয়া সরণিতে গিয়েছিলেন।
সেখানে তিনি বলেন, ‘মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা আছে। কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগ করা হলেও, তারা পানি নিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা নেয়নি।’
‘এ সমস্যার সমাধানে কয়েক দিনের মধ্যে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে একটি বৈঠক করব’, যোগ করেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এক পর্যায়ে বলেন ‘রাজধানীতে জলাবদ্ধতার জন্য দায়ী ওয়াসা। পানি নিষ্কাশনই তাদের মূল কাজ। তবে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ বিষয়টি নিয়ে আমাদের কাজ করার অনুমোদন দিয়েছে।’
তিনি বলেন, ‘যদি ওয়াসা এই আইন অনুযায়ী আমাদের এ বিষয়ে কাজ করতে বলে, তবে আমরা অবশ্যই যথাযথ ও কার্যকর পদ্ধতিতে জলাবদ্ধতাকে মোকাবিলা করব। এ ছাড়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে পানি নিষ্কাশনের জন্য পাম্পিং মেশিন আছে। কিন্তু, তারা সেগুলো ব্যবহার করছে না।’
তাপস বলেন, ‘আমি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার অনুরোধ জানাচ্ছি।’
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited