শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১১ এএম, ২০২৪-০৩-২৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে বলে জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। আটক হওয়া নারী জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চর ধুমিহায়াতপুর কুথনীপাড়ার মো. রুহুল আমিনের স্ত্রী মোসা. নাসরিন বেগম (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে এই অভিয়ান পরিচালনা করা হয়।
ডিএনসি সুত্রে জানা যায়, একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের চর ধুমিহায়াতপুর কুথনীপাড়া গ্রামস্থ আসামীদ্বয়ের নিজ দখলীয় বসতবাড়ী হতে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ৭৫ বোতল ফেনসিডিল সহ আসামি মোসা. নাসরিন বেগম(৩৬) কে আটক করা হয়। তবে তার স্বামী মো রুহুল আমিন (৪০) পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited