শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৯:২৮ পিএম, ২০২০-০৮-০৮
পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহার সঙ্গে থাকা সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয়া হয় কর্মসূচি। এসময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হন।
পুলিশ বলছে, অনুমতি ছাড়াই সরকার বিরোধী কর্মসূচির আয়োজন করায় ব্যবস্থা নেয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর এলাকায় সাবেক মেজর সিনহার সঙ্গে থাকা সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন করেন সিফাতের সহপাঠী ও এলাকাবাসী।
আন্দোলনরত একজন বলেন, ‘সিফাত একটা ভালো ছেলে। তার জন্য মানববন্ধনে দাঁড়াইছি বলে পুলিশ মেরে আমাকে ফুলিয়ে দিছে।’
অনুমতি ছাড়া মানববন্ধন করার কারণ দেখিয়ে মানববন্ধনের ব্যানার ফেস্টুন ও মাইক ছিনিয়ে নেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে মানববন্ধন অব্যাহত রাখতে চাইলে, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
বামনা থানা, বরগুনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস আলী তালুকদার বলেন, ‘সরকারের বিপক্ষে কাজ করছে আমার মনে হয়। না হয় কোনো তথ্য ছাড়াই মানববন্ধন করছে।’
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited