dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা সহ ২ জন আটক

দৈনিক অনুসন্ধান    |    ১১:৪১ পিএম, ২০২৩-১২-০৫

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা সহ ২ জন আটক

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭৪ গ্রাম হেরোইন ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পালসার সম্রাটের সহধর্মিণী হালিমা (৪৫) ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর বোগলাউড়ির শ্রী বিশু রবিদাসের ছেলে শ্রী প্রেম কুমার দাস (৩৭)।

জানা গেছে, ৩ ডিসেম্বর রোববার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স শহরের শান্তিমোড় থেকে হালিমা কে ১৭৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

অপর দিকে একই দিন অন আরেকটি দল সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়সাল হাসানের নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স প্রেম কুমারকে ৬০০ পিস ইয়াবাসহ শিবগঞ্জের বোগলাউড়ি বাজার থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব মো. বাবুল উদ্দীন সরদারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান দুটি পরিচালনা করা হয়।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর