শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৩০ এএম, ২০২৪-০২-১৪
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
“পুলিশই-জনতা জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু মিয়া ও চককীর্তি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited