dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে শিক্ষকের উপর প্রকাশ্যে হামলা ও মারধরের অভিযোগ

দৈনিক অনুসন্ধান    |    ১১:০২ পিএম, ২০২৩-০৪-২৭

ঈদগাঁওতে শিক্ষকের উপর প্রকাশ্যে হামলা ও মারধরের অভিযোগ

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের আননুর আজিজিয়া মাদ্রাসা ও হেফাজখানার প্রতিষ্টাতা পরিচালক ও শিক্ষক আজিজুল হক রুবেল (৩৪) এর উপর বর্বোরোচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। যার কারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে এসব হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালী এলাকায়। স্থানীয়রা উদ্ধার করে রুবেলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বেধড়ক মারধর ও হামলার শিকার আজিজুল হক রুবেল একই এলাকার নুরুল ইসলামের ছেলে এবং ঈদগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।

হাসপাতালে অবস্থানরত আহত রুবেলের স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার বড় ভাই সোহেল সিকদারের নেতৃত্বে আরো ৪/৫ জন দুষ্কৃতকারী রুবেলকে একা পেয়ে প্রথমে দা দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে দেয়, পরে অপরাপর দুষ্কৃতকারীরা এসে উপর্যপুরী হামলা চালায়। এ হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

ভিডিওতে দেখা যায় রুবেলের বড় ভাই সদ্য বিদেশ ফেরত সোহেল সিকদার দা দিয়ে কোপাচ্ছে, অন্যরা লোহার রড, কাঠের লাঠি দিয়ে মারধর করছে। 

স্থানীয়রা জানান, আজিজুল হক রুবেলের সাথে তার মা ভাই বোন ও পিতার সাথে জমিজমা, অর্থ সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একাধিক পাল্টাপাল্টি মামলাও চলমান রয়েছে। এই বিরোধের জের ধরে আজকের ঘটনা। ইতিপূর্বে আজিজুল হক রুবেলও তার মা বাবাকে কয়েকবার হামলা করেছিল বলে জানায় স্থানীয়রা। 

এ বিষয়ে রুবেলের বোন রেসমি সাদেকা বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে তার ভাই বোন মা বাবাকে হামলা করতে আসছিল রুবেল। সেখান থেকে মুলত ঘটনার সূত্রপাত। তাদের কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেন রেসমি সাদেকা। 

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রুবেলের পায়ের হাড় ভেঙ্গে গেছে। হাত পাসহ শরীরের বিভিন্ন স্থানের আঘাতের কাটা চিহ্ন আছে। এসব সেরে উঠতে সময় লাগবে। 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির জানান, অভিযোগ পেলে প্রয়োজীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর