শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:১৩ পিএম, ২০২৩-০৪-০৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকান্ডে সব হারিয়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। সোমবার (০৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব টিন বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই-এর প্রতিষ্ঠাতা সভাপতি জারা জাবিন মাহবুবের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ১২ বান টিন বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই- এর স্বেচ্ছাসেবকরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব টিন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জিলহাজ বিশ্বাস, সদস্য ও স্বেচ্ছাসেবক মো. নিশান, মো. তাজ, মনময় ও শহীদুলসহ অন্যান্যরা। এবিষয়ে হেল্প চাঁপাই-এর সাধারণ সম্পাদক জিলহাজ বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডে ছয়টি বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও টিন পুরোপুরি ছাই হয়ে যায়। খোলা আকাশের নিচে বসবাস করছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এমন খবর পেয়ে হেল্প চাঁপাই-এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব এসব পরিবারের মাঝে টিন বিতরণের উদ্যোগ নেন।
তিনি আরও বলেন, জারা জাবিন মাহবুব আপুর উদ্যোগে হেল্প চাঁপাই-এর পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের প্রায় ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে দরিদ্র মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ এবং বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামে অগ্নিকান্ডে ৬টি পরিবারের বিভিন্ন আসবাবপত্রসহ বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited