শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২৭ পিএম, ২০২৫-০৩-২৪
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মন্টগোমেরি কাউন্টি, পেনসিলভেনিয়া স্টেট।
রোববার স্থানীয় কমিউনিটি হলে সংগঠনটির সভাপতি আজিজুর নাহারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পান্নু হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি জনাব শাহ ফরিদ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়া স্টেট সিনেটর ট্রেসি পেননিকুইক
(tracy pennycuick)। সিনেটর তার বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির মানবতা ও গণতন্ত্রের প্রতি অবদানকে প্রশংসা করেন। মিলেমিশে একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন, সেই সাথে বাংলাদেশি-আমেরিকানদের যেকোনো ধরনের সমস্যার সমাধানে তিনি সহযোগিতার করবেন বলে আস্বস্ত করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক নুরউদ্দিন নাহিদ নিয়াজ।
সার্বিক সহযোগিতায় ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব খান প্রতীক।
অনুষ্ঠানের দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো'র আত্মার মাগফিরাত কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন ষ্টেট উপদেষ্টা জাহাঙ্গীর আলম, জানে আলম, শওকত ইমাম, কাউন্টি কমিটির সভাপতি হাফিজুর রহমান সুমন, মো: জিল্লুর রহমান মুজুমদার, আব্দুর শাকুর বাসেত, মাহিদুন নবী রুকু, মোহাম্মদ তালেব।
পরে পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি জনাব শাহ ফরিদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মন্টগোমেরি কাউন্টি বিএনপির পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ্যাডভোকেট কামাল উদ্দিন ভূট্র, শহীদুল ইসলাম, এম জে আলম, সেকান্দার ইকবাল, জুলফিকুর রাশেদ সুমন, আরিফুজ্জামান লেমন, শামীম শেখ, মোশারফ মোল্লা, শাকিব মাহমুদ, ফাতেউল ইসলাম, মোহাম্মদ মাকিদ, সাধন কবির, রুবেল ভুয়াইন, খালেদ সাইফুল্লাহ, শাহিনুর আকতার, নূর আহমেদ, হাফিজ রওশন কাজল, নুরুল ইসলাম সহ অন্যারা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহ ফরিদ বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ, যেখানে থাকবে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited