dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


রাজশাহী-৪ আসন নৌকা ও কাঁচির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৫৬ পিএম, ২০২৩-১২-৩১

রাজশাহী-৪ আসন নৌকা ও কাঁচির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী-৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী  ইঞ্জিনিয়ার এনামুল হক ও নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‍উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক তার সমর্থকদের নিয়ে ওই এলাকায় প্রচারণা চালাতে যান। মাদারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় নৌকা প্রার্থীর অস্থায়ী নির্বাচনি কার্যালয়ের পাশ দিয়ে ইঞ্জিনিয়ার এনামুল হক গণসংযোগ করতে করতে সামনের দিকে এগুচ্ছিলেন। এসময় নৌকার নির্বাচনি কার্যালয়ের পাশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দিতে থাকে। এতেই স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক নিজে ক্ষেপে গিয়ে তার কর্মী-সমর্থকদের নৌকার সমর্থকদের ওপর চড়াও হওয়ার নির্দেশ দেন। এক পর্যায়ে এনামুলের লোকজন নৌকার কয়েকজনকে মারতে শুরু করে। পরে নৌকার সমর্থকরাও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গায়ে হাত তোলে। উভয়পক্ষের ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারামারিতে দুইপক্ষেরই অন্তত ২০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের   নাম-পরিচয় কিংবা তারা কোনপক্ষের তা জানা সম্ভব হয়নি।

সংঘর্ষের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হককে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর এনামুলের এপিএস আতাউর রহমানকে মুঠোফোনে কল করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

নৌকার প্রার্থী অধ্যক্ষ মো. আবুল আবুল কালাম আজাদ বলেন, স্বতন্ত্র প্রার্থী এনামুল প্রচারণা চালানোর সময় তার নির্দেশেই মাদারগঞ্জ বাজারে অবস্থিত নৌকার নির্বাচনি কার্যালয়ে হামলা অতর্কিত হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। পরে আমার কর্মী-সমর্থকরাও হামলার প্রতিবাদ করেছে।’ তিনি আরো বলেন, ‘শুরু থেকেই এনামুল নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করে আসছে। এর অংশ হিসেবে তিনি একের পর এক অপকৌশল নিচ্ছেন। কিন্তু বাগমারার মানুষ এসব ষড়যন্ত্রে বিশ্বাস করে না।’

জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘আজ মাদারগঞ্জ বাজারে হাটের দিন। এমনিতেই ওই এলাকায় হাটের মানুষজন দিয়ে ভরা ছিল। হাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণা ছিল। হঠাৎ নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে কোনপক্ষের কারা আহত হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে কী কারণে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা জড়িয়ে পড়েছিল তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর