dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে জাফর আলম এমপি প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ১০:০৯ পিএম, ২০২৩-০৯-৩০

খুটাখালীতে  জাফর আলম এমপি প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ এমপি প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় অঙ্গীকার খেলার মাঠে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা। ওই টুর্নামেন্টে খেলার উদ্বোধক ছিলেন এমপি পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি এম বেলাল আজাদ, সাধারণ সম্পাদক বাহাদুর হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক ভুট্রো। 

এসময় ইউপি মেম্বার আবদুল আউয়াল, ছৈয়দ হোছাইন, জিশান শাহরিয়ার, আওয়ামীলীগ নেতা ঈদুল আমিন, আকতার কামাল প্রমুখসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গীকার ক্রীড়া সংসদের সভাপতি মোরশেদুল করিম। সাধারন সম্পাদক মোস্তফা কামাল রনির সার্বিক ব্যবস্থপনায় উদ্বোধনী খেলায় শেখ রাসেল স্পোটিং ক্লাব চকরিয়াকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে সুচনা করেন পালং স্পোটিং ক্লাব কোটবাজার উখিয়া।

টুর্ণামেন্টকে দর্শকের কাছে আকর্ষনীয় করে তুলতে আয়োজকরা নিয়েছেন র‍্যাফেল ড্র উদ্যোগ। থাকছে মোটরসাইকেল, বাইসাইকেল, এন্ড্রয়েড সেট, ব্লেন্ডার মেশিন, রাইস কুকারসহ ক্রীড়া প্রেমীদের জন্য আকর্ষণীয় বিভিন্ন পুরষ্কার।

রিলেটেড নিউজ

২৭ রানের জয়ে সিরিজ বাংলাদেশের: দ্বিতীয় টি-টোয়েন্টি

২৭ রানের জয়ে সিরিজ বাংলাদেশের: দ্বিতীয় টি-টোয়েন্টি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত


মধুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মধুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   আঃ হামিদ মধুপুর  টাঙ্গাইল  প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত


মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে চারটি ইভেন্টে একমাত্র বাংলাদেশী হিসেবে গোল্ড মেডেল জিতেছে আয়াস ওয়াফাহ

যুক্তরাষ্ট্রে চারটি ইভেন্টে একমাত্র বাংলাদেশী হিসেবে গোল্ড মেডেল জিতেছে আয়াস ওয়াফাহ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে  চারটি ইভেন্ট...বিস্তারিত


মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত


শিবগঞ্জের কানসাটে বিনোদপুর কে হারিয়ে কানসাট বঙ্গবন্ধু ভলিবল দল চ্যাম্পিয়ন

শিবগঞ্জের কানসাটে বিনোদপুর কে হারিয়ে কানসাট বঙ্গবন্ধু ভলিবল দল চ্যাম্পিয়ন

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন কানসাট ইউনিয়নে বঙ্গ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর