শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৩৮ পিএম, ২০২১-০৪-২৩
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
ফেনীতে সদরে ৩১ বোতল বিদেশী মদ (হুইস্কি) সহ দুই মাদক কারবারি আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীস্থ র্যাব-৭ এর একটি দল রাত সাড়ে আটটার দিকে শহরের হাসপাতাল মোড়ে ভূইয়া স্টোরের সামনে সন্দেহ ভাজন পরিবহনে তল্লাশি চালায়। এসময় একটি সিএনজি অটোরিকশা থেকে ৩১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ চন্ডিপুর এলাকার তপন চন্দ্র দাসের ছেলে প্রান্ত চন্দ্র দাস (২৩) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে একরাম হোসেন রবিন (১৯) কে আটক করা হয়।
র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান জানান, আটককৃত মাদক কারবারিগন দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে আসছে।

তাদের থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৭ হাজার ৫০০ টাকা। আটককৃত ব্যক্তি, সিএনজি ও মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited