শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৩৮ পিএম, ২০২৩-০৪-২৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
শিবগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত দশ ভাইয়া ফাউন্ডেশনের অফিসের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে শিবগঞ্জ মেডিকেল সেন্টার চত্বরে দশভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ডা: মাহফুজ রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মুন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেল্টা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা: সুফিয়ান আরা বেগম, দশ ভাইয়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও ঢাবির রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শামসুল হক ড্যানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদের (বাংকার) সদস্য অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ উদ্দিন, রাজশাহী সরকারী কলেজের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম শিমুল, ডেল্টা মেডিকেল সেন্টারের অর্থপেডিক চিকিৎসক তসিকুল ইসলাম তাসিক, শিশু চিকিৎসক শারমিন আক্তার কেয়া। আলোচনা সভা শেষে ডেল্টা মেডিকেল সেন্টারের ভবনে ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মুন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের নবজাতক ও শিশু চিকিৎসক ও দশ ভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মাহফুজ রায়হান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও দশভাইয়া ফাউন্ডেশনের উপদেষ্টা সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শামশুল হক ড্যানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদের, ইউপি সদস্য মইনুর রহমান ও জেম আলি সহ দশ ভাইয়া ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited