dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


করোনা ব্যক্তির দাফন ইমামকে চাকরিচ্যুত করলো মসজিদ কমিটি

অনুসন্ধান অফিস    |    ১১:৪৭ পিএম, ২০২০-০৬-২১

করোনা ব্যক্তির দাফন ইমামকে চাকরিচ্যুত করলো মসজিদ কমিটি

করোনা আক্রান্ত ব্যক্তির দাফন করায় ইমামকে চাকরিচ্যুত করলো মসজিদ কমিটি
ইউসুফ পিয়াস: সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল্ল্যাহ করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফনকার্যে অংশগ্রহণ করায় তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করলো মসজিদ কমিটি।

জানা যায়, সোনাগাজী উপজেলার ৪নং ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য লেফটেন্যান্ট মাসুদ উদ্দিন চৌধুরীর চাচা সোনাপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জিয়াউল হক গত ১৭ই জুন বুধবার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। যার কাফন-দাফনে অংশগ্রহণ করে ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজীর কাফন-দাফন টিম।

সে টিমের একজন সদস্য হিসেবে মাওলানা নূরুল্যাহও দাফনকার্যে উপস্থিত ছিলেন। যার কারনে মসজিদ কমিটি ইমামকে ১৯ইজুন শুক্রবার ইমাম ও খতীবের দায়িত্ব থেকে সাময়িক অব্যহিত দেয় মসজিদ কমিটি। এবং তিনি মসজিদে নামাজ পড়তে গেলে তাকে সেখান থেকেও বের করে দেয়া হয়।

মাওলানা নূরুল্যাহ ২০১৪ সাল থেকে উক্ত মসজিদে সুনামের সহীত ইমাম ও খতীবের দায়িত্ব পালন করে আসছেন। মসজিদটি ওয়াকফ সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হওয়ায় কমিটি ও মুতাওয়াল্লিদের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে।

মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলাউল বলেন, মাওলানা নুরুল্লাহর বিষয়ে কমিটির অভিযোগ তিনি কমিটির অনুমতি না নিয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত দুইজন ব্যক্তির দাফন-কাফনে (গোসল ও আনুষঙ্গিক কাজ) অংশগ্রহণ করেন, তাই ইমামের দায়িত্ব থেকে সাময়িকভাবে ছুটি দেয়া হয়েছে।

মসজিদের মুতাওয়াল্লী আলমগীর বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় মসজিদে উপস্থিত ছিলাম না। তাই এ বিষয়ে সবকিছু আমার জানার বাহিরে।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে মসজিদের ইমাম মাওলানা নুরুল্লাহ বলেন, মানবিক দিক বিবেচনায় করেনাকালীন এই মহাসংকটময় সময়ে সারাদেশে ওলামায়ে কেরাম সম্মুখ যোদ্ধা হিসেবে করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফনকার্যে এগিয়ে এসেছে। যার ধারাবাহিকতায় সোনাগাজী উপজেলাতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা কাফন- দাফন টিমের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনও কাফন-দাফন টিম নিয়ে কাজ করছে। যার একজন সদস্য হিসেবে আমিও সে কাজে অংশগ্রহণ করি।


সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা অজিদ দেব স্যারের নির্দেশে আমরা সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে কাজ করেছি। তিনি বলেন, যদি এ কারনে আমার চাকরি চলে যায় তবে তাতে আমার দুঃখ নেই, মানবতার কল্যাণে আমি নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। এবং তিনি এ ব্যপারে ফেনী-৩ আসনের সাংসদ লেফটেন্যান্ট মাসুদ উদ্দিন চৌধুরীরও দৃষ্টি আকর্ষণ করেন।

অপরদিকে সাধারণ মুসুল্লিদের বক্তব্য, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফনকার্যে অংশ নেয়ার দরুন ইমাম সাহেবকে তার দায়িত্ব থেকে অব্যহতি প্রদান নির্দয় আচরন। মুসল্লীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে।এবং তারা দ্রুত যথাযথ সিদ্ধান্তের মাধ্যমে ইমাম সাহেবকে তার দায়িত্বে বহাল রাখার দাবি জানায়। ।

ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজীর ফিল্ড সুপারভাইজার আলমগীর জানান, মাওলানা নুরুল্লাহ ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজী উপজেলা করোনা/উপসর্গ নিয়ে মৃত্যু বরণ কারীদের দাফন কমিটির একজন সদস্য। উনাকে মসজিদে প্রবেশ করতে না দেয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব স্যার ও সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন সাহবকে অবগত করেছি। উনারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বলেন, এটি সত্যিই অনেক দুঃখজনক। যেখানে পরিবারের লোকজনকেও অনেক সময় পাশে পাওয়া যায়না। সেখানে উনারা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এমন কাজ করছে। তাদের চাকুরীচ্যুত না করে দেখা শুনা করা উচিত। তারা বর্তমান সময়ের বড় যোদ্ধা।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, বিষয়টি আমি শুনেনি। তবে মসজিদ কমিটি, ইসলামীক ফাউন্ডেশনের সোনাগাজীর ফিল্ড সুপারভাইজার ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান বসে সিন্ধান্ত নেয়ার জন্য বলা হয়েছে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর