শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৯:১৬ এএম, ২০২১-০১-০৮
বাংলাদেশের সড়কগুলোতে প্রতি দিনই ঝড়ে যাচ্ছে তাজা তাজা প্রাণ। অদক্ষ ড্রাইভার ও ফিটনেসবিহীন গাড়ির বেপরোয়া গতিই এর প্রধান কারণ।এবার মিরসরাইয়ে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম রাকিবুল ইসলাম মাসুদ (২৭)। তিনি হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফি উল্লাহ কেরানী বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট গণিয়াতুল উলুম আরিম মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজন আলিম উল্লাহ রিপন বলেন, বৃহস্পতিবার দুপুরে মাসুদ পারিবারিক কাজে বাড়ি থেকে করেরহাট বাজারে যাচ্ছিল। এসময় রামগড় থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক করেরহাট গনিয়াতুল উলুম মাদ্রাসার সামনে এসে তাকে সামনে দিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। গতকাল বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited