শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১২:৪৩ পিএম, ২০২১-০১-০১
এক মাসের কম সময়ে ভাসানচরে আশ্রয় পাওয়া চার রোহিঙ্গা প্রসব করেছেন চার সন্তান। ভাসানচরের সুখের এই স্মৃতি স্মরণীয় করে রাখতে একজনের নাম রাখা হয়েছে ভাসান আলী। আরেক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ভাসান নূর।
আনন্দ উদযাপনের নতুন উপলক্ষ খুঁজে পেয়েছে কক্সবাজারের ক্যাম্প ছেড়ে ভাসানচরে যাওয়া এসব রোহিঙ্গারা। এখন সবার মুখে ভাসান আলী এবং ভাসান নূরের কথা। ভাসানচরে নতুন বসতি গড়ার মাত্র ৬ দিনের মধ্যে ১০ ডিসেম্বর জন্ম নেওয়া প্রথম শিশুসন্তানের নাম রাখা হয়েছে ভাসান আলী। মানব বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলার পর এই ভাসানচরে জন্ম নেওয়া প্রথম সন্তান।
এরপর ভাসানচরে জন্ম নেয় আরও তিন সন্তান, এর মধ্যে ২০ ডিসেম্বর জন্ম নেওয়া কন্যাশিশুর নাম রাখা হয়েছে ভাসান নূর। বর্তমানে সেখানে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা গণসংস্থার চিকিৎসক এবং কর্মীরা এসব শিশুর স্বাস্থ্যসেবা তদারকি করছেন। এর মাঝে দু’দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে এখানে।
বর্তমানে ভাসানচরে অবস্থানরত প্রায় চার হাজার রোহিঙ্গার স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত রয়েছেন ৫ জন চিকিৎসক। এর মধ্যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের দুজন, গণস্বাস্থ্য কেন্দ্রের দুজন ও একজন নৌবাহিনীর চিকিৎসক।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited