শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১২:৩৩ এএম, ২০২১-০৩-০১
ভোগের রাজনীতি বাদ দিয়ে ত্যাগের রাজনীতি বেছে নিতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (২৭শে ফেব্রুয়ারি) ২ নং জালালাবাদ ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহফুজুর রহমানের ছোট ভাই মতিউর রহমান (ইমন) এর ছেলের আকিকা অনুষ্ঠানে দোয়া ও মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, “যাদের মধ্যে সংযম ও সহনশীলতা আছে এবং সকল সংকটময় মুহূর্তে জনতার কাতারে ছিলেন তাদেরকে কাছে টানতে হবে। এই করোনাকালে তৃণমূল স্তরের অনেক নেতাকর্মী আর্তমানবতার সেবায় নিবেদিত থেকে নিজ নিজ এলাকায় জনসাধারণের মাঝে আমাদের ত্রাণ ও সহায়তার সামগ্রী পৌঁছে দিয়েছেন; মাহফুজ তাদের মধ্যেই একজন।
এ সময় ২ নং জালালাবাদের ২য় দফায় নির্বাচিত সফল কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুও উপস্থিত ছিলেন।
সেই সাথে আরো উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াকুব, নগর আওয়ামী লীগ নেতা রায়হান ইউসুফ, মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিকী, নগর যুবলীগ নেতা আব্দুল মান্নান, আতিকুর রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদ, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, যুবনেতা মামুন তালুকদার, বায়জীদ থানা শ্রমিক লীগ সহ সভাপতি জুয়েল খাঁন, ছাত্রনেতা রাশেল উদ্দিন, তানভীর মেহরাজ, রুবেল হোসেন, সাগর, ফাহিম হোসেন সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।
পরে এলাকার সার্বিক উন্নয়নের চিত্র দেখে, বিভিন্ন খোঁজ-খবর নিয়ে কাউন্সিলর জনাব সাহেদ ইকবাল বাবুকে জনকল্যাণে আরো এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন আ জ ম নাছির উদ্দিন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে ব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : গতকাল শুক্রবার হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) মসজি...বিস্তারিত
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি : সন্দ্বীপ উপজেলায় যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজের বিরুদ্ধে জমি দখল, গুন্ডাবাহিনী দিয়ে হামলা সহ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited