শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৩৮ পিএম, ২০২৩-০৩-০৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানী ও রপ্তানী কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (৪ মার্চ) ভোট গ্রহণ শেষ হয়।
এই নির্বাচনে কাজী মোঃ শাহাবুদ্দীন ও মাওলানা মোঃ মামুনুর রশীদ এর প্যানেলের ১৫ জন এবং সবুজ ব্যবসায়ী স্মার্ট প্যানেল এর ২ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
মেসার্স হায়দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মামুনুর রশীদ ছাতা প্রতীকে
সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন, মেসার্স আল মদিনা ট্রেডিং এর স্বত্বাধিকার মোঃ দেলোয়ার হোসেন চশমা প্রতিকে ১১২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, এছাড়াও পর্যায়ক্রমে মোঃ আকতার পেয়েছেন ঘোড়া প্রতিকে ১০৬ ভোট, মোঃ সাঈদী হাসান কাপ-পিরিচ প্রতিকে ১০৬ ভোট, মোঃ মাসুদ রানা হাত-পাখা প্রতিকে ১০২ ভোট, মোঃ আলমগীর (জুয়েল)সিলিং ফ্যান প্রতিকে ১০১ ভোট, কাজী মোঃ শাহাবুদ্দীন দোয়াত-কলম প্রতিকে ১০০ ভোট, মোঃ আসাদুল হক ঘুড়ি প্রতিকে ১০০ ভোট, মোঃ সাহিনুল ইসলাম গরুর গাড়ি প্রতিকে ৯৮ ভোট, মোঃ শফিকুল ইসলাম তাজেল তাল গাছ প্রতিকে ৯৬ ভোট, মোঃ আরিফ হোসেন সূর্য প্রতিকে ৯৩ ভোট, মোঃ রবিউল ইসলাম কবুতর প্রতিকে ৯০ ভোট, মোঃ নুর আমিন আনারস প্রতিকে ৮৯ ভোট, মোঃ জাইদুল ইসলাম হাঁস প্রতিকে ৮৭ ভোট, কামাল আহমেদুজ্জোহা টেবিল ফ্যান প্রতিকে ৮৬ ভোট, মোঃ যুবরাজ আলম (মানিক) প্রজাপতি প্রতিকে ৮৫ ভোট, মোঃ মিজান সাহেব হারিকেন প্রতীক ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে দুইটি প্যানেলে মোট ৩৪ জন ও প্যানেল ছাড়া ৬ জন মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
সোনামসজিদ আমদানী ও রপ্তানী কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮৭ জন ভোটারের মধ্যে ১৭৪ ভোট প্রদান করে।
আলহাজ্ব মাওলানা মোঃ মামুনুর রশীদ বলেন, আমদানী ও রপ্তানী কারকদের স্বার্থে যা-যা করা দরকার এবং ব্যবসায়ীদের স্বার্থে যা করা দরকার উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে রাজস্ব বৃদ্ধির জন্য তার সবকিছুই করবো ইনশাআল্লাহ। বিরোধী প্যানেলের সহ সকল সদস্যর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited