শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১১:০৫ পিএম, ২০২৩-০৭-১৯
জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ:
আগামী ২৩শে জুলাই ইতালি সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতালি আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা ও চলছে আওয়ামীলীগের দুই গ্রুপের নানা প্রস্তুতি । আগামী ২৫ শে জুলাই দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সম্বর্ধনা। দীর্ঘদিন ইতালি আওয়ামীলীগের নেতৃত্বে থাকা ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল এর নেতৃত্বে নেতা কর্মীরা গণ সংবর্ধনা সফল করতে একাধিক সভা করেছে। অপর দিকে আরেক পক্ষ মাহাতাব হোসেন ও আলমগীর হোসেন এর নেতৃত্বে সভা করেছে। এদিকে দূতাবাস সূত্রে জানা গিয়েছে ২৫তারিখে দূতাবাসের আয়োজনে দেয়া হবে নাগরিক গন সংবর্ধনা । এতে করে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে বইছে নানান গুঞ্জন।
দীর্ঘ সময় দায়িত্বে থাকা হাজী ইদ্রিস ফরাজি ও হাসান ইকবালের নেতৃত্বাধীন কমিটি ইতালির বিভিন্ন শহরে কমিটি শক্তিশালী অবস্হানে রয়েছে। সেই সাথে ইউরোপ কমিটির পূর্ণ সমর্থন, অনুমোদন নিয়ে মাঠ পর্যায়ে শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। সূত্রমতে ইতালি আওয়ামীলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারনেই এবার দূতাবাস এ নাগরিক গন সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে। অপর দিকে মাহতাব হোসেন ও আলমগীর হোসেন এর নেতৃত্বে গন সংবর্ধনা দেয়া হবে এই মর্মে পোষ্টার করে বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারনা করার কারনে দীর্ঘদিন দায়িত্ব পালনরত ইতালি কমিটির সভাপতি হাজী ইদ্রিস ফরাজি ও হাসান ইকবাল দলিয় নেতাকর্মীদের নিয়ে রোম বাংলাদেশ দূতাবাসের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করেন। তবে দলিয় অনেক নেতাকর্মী বলেন একটি পক্ষ বিভ্রান্তি ছড়াতে ও বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দ মনে করেন আগামী ২৫ তারিখের গন সংবর্ধনা অনুষ্ঠানে সকল সমস্যা সমাধান হবে।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited