শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:১৪ পিএম, ২০২৩-০১-১৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ।
গোমস্তাপুর সার্কেলের, সার্কেল এসপি সামসুল আজম জানান, ঢাকার কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার রায়ে
রেজাউল করিম বাবুর বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে।
সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,
নাচোল উপজেলার শ্রীরামপুরের জবদুল হকের ছেলে। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই নম্বর আদালতের নির্দেশে শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে তার বাড়ির মালামাল গুলো জব্দ করা হয়।
নাচোল থানার ওসি মিন্টু রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দুপুরে রেজাউল করিম এর বাড়ির মালামাল জব্দ করা হয়। এর মধ্যে আসবাবপত্র, ইলেকট্রনিক্স পরিবারের নিত্যপ্রয়োনীয় ব্যবহার্য মালামাল জব্দ করা হয়। পরে মালামালগুলো আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু মুঠোফোনে বলেন, মালামাল জব্দ কিংবা মামলার বিষয়ে আমাকে জানানো হয়নি। এমনকি কোনো নোটিশ পর্যন্ত আমাকে দেয়া হয়নি। রবিবার আদালত থেকে কাগজ পত্র তুলে মামলার বিষয়ে অথবা মালামাল জব্দের ব্যাপারে বলতে পারবো বলেও জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited