শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১০ পিএম, ২০২৩-০৮-১৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর-পলুপাড়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম (সেবা) র নির্দেশনায় ও ওসি সাজ্জাদ হোসেনের তত্বাবধানে, শনিবার (১২আগষ্ট) ও রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ককটেল উদ্ধার করে সদর মডেল থানা পুলিশের এসআই ওবায়দুল ও সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন ৯৯৯ নম্বরে কল পেয়ে জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে এ ককটেল উদ্ধার অভিযান সম্পন্ন করেন।
ওই বাড়ির মালিক রামচন্দ্রপুর-পলুপাড়া গ্রামের ফানুস মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৫০) রবিবার (১৩ আগষ্ট) সকালে জানান, গতকাল শনিবার সকালে ককটেল ফেলে যায় আবার একইদিন রাত সোয়া ৯ টার দিকে ছাদের উপর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আজকে সকালেও বাড়ির সামনে ককটেল ফেলে যায় বলে জানান। তবে সরজমিন গিয়ে সেটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির সামনে দেখতে পাওয়া যায়। তিনি আরও বলেন, গত কয়েকদিন থেকে কেউ আমাদের বাড়ির আশেপাশে ককটেল ফেলে যাচ্ছে।
উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ বলছেন প্রতিপক্ষকে ফাঁসাতে অজ্ঞাত কেউ ককটেল রেখে যেতে পারে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গতকাল ও আজ পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited