শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২১ পিএম, ২০২৩-০৩-২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
বণিজ্যিক রাজধানীতে কম্যুনিটিভিত্তিক সর্ববৃহৎ সামাজিক সংগঠন “খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন চট্টগ্রাম" প্রতি বছরের মত বিশেষ ইফতার এবং দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
২৫ মার্চ শনিবার নাসিরাবাদ ২নং গেইট জিন্নুরাইন কনভেনশন হলে আয়োজিত ইফতার মাহফিলে
শত শত ধর্মপ্রাণ মুসলমান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সংগঠনের সভাপতি এডিশনাল ডিস্ট্রিক জজ বগুড়া কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে পটিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহাব উদ্দিন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আনম সিরাজুল ইসলাম, কবি আনম রফিকুর রশীদ,
কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা:রেজাউল করিম মনসুর, ব্যাংক কর্মকর্তা মহিবুল্লাহ, তরুণ সমাজ সেবক রিহাবুল আলম ও এডভোকেট ইব্রাহিম কবির মুন্না প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ এবং বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ডিসেম্বরে এ সংগঠনের আয়োজনে নগরীতে এক বিশাল সম্মেলন ও মেজবান অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার অজপাড়াগাঁয়ের একটি ইউনিয়নের এতো বড় সমাবেশ সত্যিই বিরল। প্রবীণ-তারুণ্যের সংমিশ্রণে সংগঠনটি দীপ্তপদভারে উত্তরোত্তর নানা হিতকর কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited