শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০১ পিএম, ২০২২-০২-১৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রহনপুর-গোমস্তাপুর সড়কের দোসিমানি কাঁঠাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।এ সময় মোটরসাইকেল চালক আহত হন।
নিহত শিশু উপজেলার দোষিমানি কাঁঠাল মহল্লার আব্দুর রশিদের ছেলে শাহনেয়ামতুল্লাহ(০৪)।
আহত মোটরসাইকেল চালক একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক হেলথ ইন্সপেক্টর লতিফুর রহমান (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক রহনপুর থেকে গোমস্তাপুরের দিকে যাবার সময় কাঁঠাল নামক স্থানে শিশু শাহনেয়ামতুল্লাহ রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়।
এ সময় চালকও আহত হয়।আহত ২ জনকেই স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কতব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে রহনপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফজলে বারী জানান, নিহতের পরিবারের কোন দাবি না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited