শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৫৬ পিএম, ২০২০-১২-১৭
এম এ মান্নান মিনহাজ, বিশেষ প্রতিনিধিঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৪৯-তম মহোৎসব উপলক্ষে "বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জেটি শাখা কর্তৃক আয়োজিত বিজয় র্যালী ও শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জেটি শাখা কার্যালয় হতে পোর্টকলোনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১২ নং শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোঃ লোকমান হোসেন। আরও উপস্থিত ছিলেন রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইমুম হোসেন ভোর,সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম শাহরিয়ার পাপ্পু,সহ- ক্রীড়া সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাজ্জি, ৩৭ নং মুনির নগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন মোর্শেদ,কারখানা শাখার সভাপতি আব্দুল মালেক, আমিনুল ইসলাম রিয়াজ,জেটি শাখার উপদেষ্টা আব্দুল ওহাব,মোঃ আবুল হাশেম,মতিলাল কর্মকার,মোঃ হানিফ, মোঃ আবুল কাশেম,এম.এ.জাহেদ পলাশ,মোঃ সাহাব উদ্দিন, মোঃ নুরুল আলম রনি,হানিফ পাটওয়ারী,মোঃ মিজান,মোঃ মশাররফ হোসেন,আব্দুল মালেক,নাজমুল হক বাবু,ওমর ফারুক,খায়রুল, আব্দুর রহমান,বিমল,লিটন সাহা,বিপ্লব প্রমুখ ছাড়াও জেটি শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
উক্ত র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেটি শাখা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ। সঞ্চালনা করেন জেটি শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল হাসান রাজিব ও অতিঃ সম্পাদক এম খুরশিদ বাদশাহ।
এই সময় বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার স্বাধীনতার জন্য জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন। কারাগারে বঙ্গবন্ধুকে কমপক্ষে তিনবার ফাঁসি দেয়ার চেষ্টা করা হয়েছে, তারপরও তিনি হানাদারদের কাছে মাথানত করেননি।যে ব্যক্তি নিজের জীবন দিয়ে এই দেশকে স্বাধীনতা দিয়েছেন। আজ রাজাকার -আলবদরদের প্রেতাত্মা ও মৌলবাদী গোষ্ঠী ভাষ্কর্যে আঘাত করার দুঃসাহস দেখায়।এছাড়াও বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইলে তার সমুচীত জবাব দেয়া হবে। সময় থাকতে ঐসব রাজাকার - মৌলবাদীদের পাকিস্তান / আফগানিস্তানে চলে যেতে বলেন এবং ভবিষ্যত সকল অপশক্তির বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিতে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited