শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:২৮ পিএম, ২০২২-০৮-২০
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী ত্যাগী বর্ষীয়ান দুই রাজনৈতিক নেতা একজন হলেন বর্তমানে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি যিনি নিরলসভাবে দীর্ঘদিন যাবত মধুপুর আওয়ামীলীগকে উজ্জীবিত করে রেখেছেন অপরজন হলেন বিপ্লবী সদা মিষ্টভাষী দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।
যাদের রাজনৈতিক দিক-নির্দেশনায় মধুপুর উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের মন সবসময় প্রানবন্ত হয়ে কাজের উৎসাহ যুগিয়ে থাকে।
রাজনৈতিক জীবনে যিনি নিজের পরিবারের কথা না ভেবে যৌবন থেকে প্রবীণ দশায় পা রেখেছেন তিনি হলেন খন্দকার শফি উদ্দিন মনি। সারাজীবন যিনি একইভাবে আওয়ামীলীগকে নিজের পরিবারের একজন হিসেবে আঁকড়ে ধরে রয়েছেন।
আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মধুপুরের আওয়ামী রাজনীতিকে আরও বেগবান করে সামনের দিকে এগিয়ে নিতে হলে খন্দকার শফি উদ্দিন মনি ও সরোয়ার আলম খান আবুর বিকল্প নেই।
বিএনপি – জামাত জোটের সময় টাংগাইল-১ মধুপুর ধনবাড়ি আসনে বিপুল ভোটের ব্যবধানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি মহোদয়কে নৌকা প্রতীকে টানা ৬ বার বিজয়ী করার পিছনে এই দুই বর্ষীয়ান নেতার ভুমিকা ছিল চোখে পড়ার মতো। তাদের নেতৃত্বে মধুপুর উপজেলা আওয়ামীলীগ একটি শক্তিশালী ইউনিট হিসেবে টাংগাইলের মধ্যে খ্যাতি লাভ করেছে।
মধুপুরের আওয়ামী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রানের দাবী আগামী দিনেও এই দুই নেতার নেতৃত্বে মধুপুর উপজেলা আওয়ামীলীগ একটি নতুন বার্তা নিয়ে সু-সংগঠিত হবে যা আগামী প্রজন্মের কাছে রাজনৈতিক মাইলফলক হিসেবে ইতিহাস হয়ে থাকবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited