dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

দৈনিক অনুসন্ধান    |    ০৯:১৮ পিএম, ২০২৪-০১-২১

চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

শনিবার (২০ জানুয়ারী) বেলা ১১ টায় সময় চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর জলযোগ মোড়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী জেলা শাখার আহবায়ক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য  শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী পলাশ দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী মৃণাল কান্তি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়।

হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিব সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ নবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপনের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত দাস, সদর উপজেলা পূজা উদযাপনের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপনের সাধারণ সম্পাদক শ্রী তরুণ সাহা, জেলা ব্রাহ্মন সংসদের সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, বারঘরিয়া নতুন বাজার দূর্গা মন্দিরের সভাপতি শ্রী ভবসুন্দর পাল প্রমুখ। 
মানবন্ধনে বক্তারা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে ঝিনাইদহ, কুষ্টিয়ার কুমারখালী, টাঙ্গাইল, সুনামগঞ্জসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করা হয়। এমনকি ঝিনাইদহে একজন হিন্দু ভাইয়ের প্রাণও কেড়ে নেয় সন্ত্রাসীরা। তাই এসব সহিংস ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং সংখ্যালঘুদের উপর সব ধরনের নির্যাতন বন্ধে নতুন করে আইন তৈরি ও হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর