শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩৮ এএম, ২০২৫-০৪-১৩
নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর হাতিয়ায় চতুর্থ বিয়ে নিয়ে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাকিব উদ্দিন (৩০) চরচেঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই মো. সাকিব (২৪) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব পূর্বে তিনটি বিয়ে করেছিলেন এবং সম্প্রতি তিনি চতুর্থ বিয়ে করেন। এই বিষয় নিয়ে বড় ভাই রাকিবের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে রাকিবকে বুকে এবং পাশে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাকিবকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বড় ভাইকে খুন করার কথা স্বীকার করেন। পরে পুলিশ সাকিবকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited