শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩৪ এএম, ২০২১-০৪-০১
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
করোনার সংক্রমণ বৃদ্ধি কারণে সরকারী নির্দেশে ৬০% ভাড়া বৃদ্ধি করেছে সরকার। গত ৩১মার্চ থেকেই তা কার্যকর করা হয়েছে।
কিন্তু বেশির ভাগ গণপরিবহন বাস- টেম্পু,সিএনজি ডাবল ভাড়া আদায় করছে। অনেক সময় যাত্রীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরছে চালক কিংবা স্টাফ। এ নিয়ে যাত্রীদের ক্ষোভের শেষ নেই চট্টগ্রামের দেওয়ান হাটে মোশাররফ হোসেন (৩৫) এক যাত্রী অভিযোগ করেন নয়াবার থেকে দেওয়ানহাট সিএনজি চালিত টেম্পুতে যাত্রী আগের মতই উঠে কিন্তু ভাড়া দুইগুণ হারে গুণতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় শহরের বেশ কিছু রুটে বাস, সিএনজি চালিত টেম্পুতে অতিরিক্ত যাত্রী নিয়ে ও বাড়তি ভাড়া আদায় করছে এ নিয়ে চট্টগ্রামে প্রশাসনিক কোন নজরদারি কিংবা তৎপরতা এখনও পর্যন্ত দেখা যায় নি।
আসন্ন পবিত্র মাহে-রমজানকে সামনে রেখে ৬০% ভাড়া বৃদ্ধি অযুক্তিক বলে মনে করেন সাধারণ মানুষ।
তাদের দাবী করোনা বৃদ্ধির কারণে সামাজিক দূরত্ব মানা কিংবা শপিংমলগুলো অফিস আদালতে সামাজিক দূরত্বের ব্যাপারে কঠোর না হয়ে অযোক্তিক ভাবে গাড়ী ভাড়া বৃদ্ধি করেছে সরকার, এ নিয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষোভ উৎকণ্ঠার শেষ নেই। বাড়তি ভাড়ার কারণে নাকাল নিম্ন আয়ের মানুষ।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited