dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


ইতালিতে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির পর্বত ভ্রমণ ও বনভোজন সম্পন্ন

দৈনিক অনুসন্ধান    |    ০৪:৩২ এএম, ২০২২-০৪-০৪

ইতালিতে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির পর্বত ভ্রমণ ও বনভোজন সম্পন্ন

জাকির হোসেন সুমন,  ব্যুরো চীফ ইউরোপ: 
বরফের চাদর মুড়িয়ে থাকা পর্বতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে। যেখানে চারিদিকে সাদার সমারহ ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মেলা বসে।  সেই সৌন্দর্য উপভোগ করার উপলক্ষে ইতালিতে "আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি" এর পর্বত ভ্রমণ ও বনভোজন  সম্পন্ন  হয়েছে। 

 

ভূমি থেকে প্রায় এক হাজার মিটার উচ্চতায়  ইতালির  মন্তে বেল্লোনোর  লাগো দি আল্লেগে পর্বত ।  সেখানে যেতে উঠতে হয় ক্যাবেল কার এ চড়ে।  ভূমি হতে উপরে ওঠার  সময়  চোখে পড়ে  সৃষ্টিকর্তার  অপরূপ সৃষ্টি ও নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য । চোখ জুড়িয়ে যায়  নীল আকাশের নিচে সাদা বরফে আচ্ছাদিত  পাহাড়ের চূড়ায়  স্কেটিং খেলা দেখে। 
প্রতি বছর এই সময়টাকে বেছে নেয়  প্রবাসী বাংলাদেশীরা! শীতের তীব্রতা একটু কম থাকায় বনভোজনসহ পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন পর্বতে ছুটে যান তারা। 
ইতালির ভেনিসে বসবাসরত  প্রবাসী বাংলাদেশীদের সংগঠন  "আব্দুল্লাপুর  আঞ্চলিক সমিতি" এর পঞ্চম  বছরে পদার্পণ উপলক্ষে  আয়োজন করা হয় লাগো দি আল্লেগে  পর্বত  ভ্রমণ ও বনভোজন । ভেনিসের মেসত্রে হতে দুইটি বিলাসবহুল বাস নিয়ে পর্বত ভ্রমণে অংশ নেন কিশোরগঞ্জ  জেলার  প্রবাসীরা ছাড়াও বেশ কয়েকটি  জেলার  ভেনিস প্রবাসী বাংলাদেশীরা। 
 পর্বত ভ্রমণ শেষে ভূমিতে নেমে এসে নানা রকম মুখরোচক দেশীয় খাবার পরিবেশন করা হয় ভ্রমণকারীদের মাঝে।  এরপর বিকেল বেলায় "আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি" এর পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয় এবং র‍্যাফেল ড্র তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বাসেত, সহ-সভাপতি ফখরুল চৌধুরী, প্রধান উপদেষ্টা রফিকুল বারী, আক্কাস আলী ,মোহাম্মদ আলী, জামাল উদ্দিন, শেকত আলী, জিয়াউর রহমান, কামরুল হাসান ,আলমাস মিয়া, আমির হোসেন, বিল্লাল রাশিদ,  পলাশ বাঘা সহ আরো অনেকে।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাà...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত পà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর