dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরে সড়কের নামকরণ

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি    |    ০৯:২৬ পিএম, ২০২১-০৬-২১

জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরে সড়কের নামকরণ

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোরে সড়কে শোভা পাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। বাল্টিমোর সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশের কালজয়ী এই নেতার নামে সড়কটির নামকরণ করে ‘জিয়াউর রহমান ওয়ে।’

রবিবার শতশত প্রবাসী বাংলাদেশীর উপস্হিতিতে সড়কটির ফলক উন্মোচন করেন মেরিল্যাল্ড স্টেট ডেলিগেট রবিন টি লুইস। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি মেরিল্যান্ড- আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান ও তাঁর প্রতিষ্ঠিত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শতশত প্রবাসী বাংলাদেশীর উপস্হিতিতে বর্ণাঢ্য এই ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেরিল্যান্ড হাউস মেম্বার ডেলিগেট রবিন টি লুইস, ডেলিগেট হ্যারি ভেন্ডারি, গভর্নর অফিসের কমিশনার ড: স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি ড: রবার্ট জ্যাকসন এবং মুলধারার রাজনীতিক গভর্নর অফিসের সাবেক কমিশনার আনিস আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানযেমনিভাব স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে লড়ে দেশের চুড়ান্ত বিজয় নিশ্চিত করেছিলে , তেমনি দেশ গড়ার কাজে আত্ননিয়োগ করে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও আত্নমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের বুকে পরিচিতি করেছিলেন। বাল্টিমোর সিটির সড়কটিকে জিয়াউর রহমান ওয়ে নামকরণ করায় সিটি কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের এই শীর্ষ রাজনৈতিক নেতা বলেন, জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে। পারস্পরিক সহযোগিতা ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশ সেময়ে যুগপৎ ভূমিকা পালন করে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ও বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান অগ্রণী ভূমিকা আজও সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করে। এসময় তিনি প্রেসিডেন্ট জিয়ার যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের কথা উল্লেখ করেন।

ডেলিগেট রবিন লুইস বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানাতে পেরে বাল্টিমোর অত্যন্ত আনন্দিত। শহীদ জিয়াকে আন্তর্জাতিক নায়ক উল্লেখ করে স্থানীয় এই জনপ্রতিনিধি বলেন, তাঁকে সম্মান জানোর অর্থ হচ্ছে গণতন্ত্রের প্রতি, মানুষের অধিকারের প্রতি সম্মান জানানো। প্রেসিডেন্ট জিয়া যেমন দেশ গড়েছেন, তেমনি মানুষের অধিকারকেও সমুন্নত রেখেছেন।

ডেলিগেট হ্যারি বেন্ডারি বলেন, আজকের এই আনন্দ কেবল বাংলাদেশী কমিউনিটির নয়, সমগ্র এশিয়ান কমিউনিটির। তিনি বলেন, এই শহরে প্রেসিডেন্ট জিয়ার নামে যে সড়কের ফলক উন্মোচিত হলো, তা চির অম্লান থাকবে। তিনি মূল ধারার রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটির আরও ব্যাপক অংশগ্রহণ কামনা করেন।

আনিস আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সকল দল ও মতের রাজনীতির সুযোগ অবারিত করেছিলেন। বিশ্বসভায় বাংলাদেশে পরিচিতি পেরেছিলো তার কারণে। গোটা বিশ্বে আজও তাঁর অভার তীব্রভাবে অনুভূত হয়। জিয়াউর রহমান ওয়ে তাঁর প্রতি সম্মানের বহি:প্রকাশ বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর