শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫২ এএম, ২০২১-০৪-৩০
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
আজ ভয়াল ২৯শে এপ্রিল ১৯৯১ সালের ২৯শে এপ্রিল। চট্টগ্রাম কক্সবাজার উপকূলের মানুষের জন্য ছিল এক ভয়ানক রাত। ঘণ্টায় ২৪০ কিমি গতিবেগে বাতাস আর প্রায় ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস নিয়ে রাত প্রায় বারোটা নাগাদ উপকূলে আছড়ে পড়ে হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল এক ঘূর্ণিঝড়।
যার পরিচিতি হচ্ছে (IMD পরিচিতিঃ BOB 01, JTWC পরিচিতিঃ 02B). নিহতের সংখ্যা বিচারে স্মরনকালের ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি। এটি ১৯৯১ সালের ২৯শে এপ্রিল বাংলাদেশে দক্ষিণপূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ প্রায় ২৫০কিমি/ঘণ্টা বেগে আঘাত করে। এই ঘূর্ণিঝড়ের ফলে ৬মিটার (২০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় সন্দ্বীপ এলাকা প্লাবিত করে এবং এর ফলে সকল উপকূলীয় অঞ্চল গুলিতে প্রায় ১,৩৮,০০০ মানুষ নিহত হয় এবং চট্টগ্রাম উপকূলে প্রায় ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়।
ওই রাতে কেউ হারিয়েছে আপনজনকে, কেউ বসতঘর, কেউ গৃহপালিত পশু, কেউ হারিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান, কেউ হারিয়েছি মূল্যবান সম্পদ।
বছর ঘুরেই এই ২৯শে এপ্রিল চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ সন্দ্বীপের মানুষের কাছে একটি ভয়ানক রাত শোকের দিন। এই দিন আসলেই স্বজন হারানোর বেদনায় ভাসেন দ্বীপবাসী।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited