শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৩০ পিএম, ২০২৩-০৯-০৮
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের চাদপুর রাবার বাগানের জিগাতলা ক্যাম্পের আওতাধীন প্রায় ১০ একর জায়গায় লাগানো রাবার গাছ কেটে ফসলি জমি বানিয়ে চাষাবাদ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ জিগিতলা ক্যাম্পের মাঠকর্মী মো.মোজাম্মেল হক ও টিএস মামুন রাবার বাগানের রাবার গাছ কেটে ফসলি জমি বানিয়ে বিভিন্ন জনকে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান এলাকাবাসী।
এব্যাপারে সরেজমিনে গিয়ে দেখা যায় রাবার বাগানের ভিতর কলা,আনারস,ও লেবুর বাগান রয়েছে। এছাড়াও ৩ লক্ষ টাকার বিনিময়ে দক্ষিন চাটারবাইদেও রাবার বাবানের গাছ কেটে সেখানেও প্রায় ৩ একর জমিতে ফসলি জমি করে দেয়ার বন্দবস্ত করে দেন মাঠ কর্মী মোজাম্মেল হক। তার বিরুদ্ধে জিগাতলা ক্যাম্পের পার্শবর্তী রাবার বাগানে থাকা একটি কাঠাল গাছ কেটে নিয়ে ফার্নিচার বানানোর অভিযোগ রয়েছে মোজাম্মেল হকের বিরুদ্ধে। এব্যাপারে স্থানীয় পিচম্যান টেপার বাচ্চু মিয়া দূর্ণীতি দমন কমিশন ( দুদক) সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন বলে জানান বাচ্চু মিয়া।
এবিষয়ে জিগাতলা ক্যাম্পের মাঠকর্মী মোজাম্মেল হকের সহিত কথা বললে তিনি জানান আমাকে এখান থেকে সরানোর জন্য কতিপয় ব্যাক্তি আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ করছেন যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এসকল ঘটনার সহিত আমি জড়িত না বলেও জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited