শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩৯ পিএম, ২০২১-০২-২২
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে সরকারহাট কাঁচাবাজার থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালী জেলার সেনবাগ থানার দীঘিরপাড়া ইউনিয়নের কেশারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৩০) ও পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মো. আফসারের ছেলে মো. নিজাম উদ্দিন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের আটকের পর ট্রাভেল ব্যাগের ভিতর হতে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি বলেন, তারা দীর্ঘদিন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কাছে ইয়াবা বিক্রি করে। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited