শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৮ পিএম, ২০২৩-০১-১৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও শিবগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ডাক বাংলা চত্বরে এ মতবিনিময় সভা হয়। মিথ্যাচার, বিভ্রান্তিকর, অসত্য এবং অপ-সাংবাদিকতা বন্ধে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, এসএটিভি চ্যানেলের জেলা প্রতিনিধি আহসান হাবিব। বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, গৌড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামসুন্নাহার সোহানা, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক টুটুল রবিউল, সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, বিজয় টিভির জেলা প্রতিনিধি এমএ নাদিম, সাংবাদিক আব্দুল কাদির, শরিফুল ইসলাম, নুরতাজ আলম, আতিকুল ইসলাম সিকোসহ অন্যরা। শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিয়াউল হকের সঞ্চালনায় সভায় জেলা ও শিবগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন।
সভায় দূর্ণীতিবাজ সাব-রেজিস্টারের পক্ষ নিয়ে জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতকে দায়ী করে সংবাদ প্রকাশের নিন্দা জানানো হয়। সেইসাথে সত্য প্রকাশে সকলকে আহ্বান জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited