dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


মসজিদের পাশেই নাচের আসর, কুরুচিপূর্ণ নাচ নাচলেন চিত্র নায়িকা মুনমুন, স্থানীয়দের ক্ষোভ

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি    |    ০৪:১৫ পিএম, ২০২০-০৯-০৭

মসজিদের পাশেই নাচের আসর, কুরুচিপূর্ণ নাচ নাচলেন চিত্র নায়িকা মুনমুন, স্থানীয়দের ক্ষোভ

টাঙ্গাইলের সখীপুরে মসজিদের পাশে চিত্রনায়িকা মুনমুনের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উপজেলার পলাশতলী বাজার মসজিদের সামনে কুরুচিপূর্ণ এ নাচের আসর বসানো হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র সংশ্লিষ্টরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার কোনো কমতি নেই।
ধর্মীয় উপাসনালয়ের সামনে মুনমুনের এমন নাচ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, অর্থ উপার্জন করতে হলে কী মানুষ ধর্মের কথা ভুলে যেতে হবে? 

চিত্রনায়ক শ্রাবণ শাহ লিখেছেন, "এত অসংখ্য সুপার ডুপার হিট ব্যবসা সফল চলচ্চিত্রের নায়িকা, অথচ আজকের এই ভিডিওটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, আপনার টাকার কি এতই প্রয়োজন ছিল? শেষ পর্যন্ত এই ভাবে ছিঃ ছিঃ ছিঃ!"

ইমরান আহমেদ নামে একজন লিখেছেন, "ঘুরতে গিয়ে মসজিদের গা ঘেঁষে বসলো নাচের আসর। নাচলেন দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা। জেলাজুড়ে সমালোচনার ঝড়।"

জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সখীপুর পৌরশহরের স্থানীয় লোকেদের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে।

ভিডিওতে দেখা যায়, মসজিদের পাশে গানের তালে তালে চিত্রনায়িকা মুনমুন মসজিদের কুরুচিপূর্ণ নাচ পরিবেশন করছেন। আর কিছু উৎসুক জনতা চেয়ারে বসে সেই নাচ দেখছেন ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।
স্থানীয়রা বলছেন, এটি পবিত্র একটি স্থাপনার অবমাননা। মসজিদের সামনে এমন নাচ মোটেও কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর