শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩০ পিএম, ২০২৩-০৩-১৩
......... মোঃহাসানুজ্জামান সন্দ্বীপি
সন্দ্বীপের চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গত ৫মার্চ রোববার ভোররাতে সন্দ্বীপের মগধরা ১নং ওয়ার্ডে একটি ও হারামিয়া ৮ং ওয়ার্ডে একটি মিলিয়ে একই রাতে মোট ২টি ডাকাতির ঘটনা ঘটে। সবচেয়ে নৃশংস হামলা হয় সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের শিক্ষিকা মাইমুনা খানম নিপার বাড়িতে। এই বাড়িতে ডাকাতির ঘটনায় শিক্ষিকা নিজে, তাঁর স্বামী মুস্তাফিজুর রহমান আজিম ও কন্যা সন্তান নুহান ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়।শিক্ষিকার স্বামী আজিমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়া হয় ওই দিনই।
এ ঘটনায় ৬মার্চ শিক্ষিকার ভাই সাজেদুল করিম তুহিন বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি ডাকাতির মামলা করে। সন্দ্বীপ থানার মামলা নং ০৩।এই মামলায় ৩৯৫ ও ৩৯৭ ধারায় অপরাধ আনা হয়। যাতে ১২লক্ষ ২৫হাজার টাকা লুণ্ঠনের অভিযোগ আনা হয়।
সর্বমহলে প্রতিবাদ ও নিন্দা আসলে ৪জনকে সন্দেহভাজন গ্রেফতার করে সন্দ্বীপ থানা পুলিশ। ১০মার্চ শুক্রবার ডিবি পুলিশের তদন্তে ওঠে আসে ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন সূত্র। এরই সূত্রে মগধরা এলাকা থেকে মনির নামে একজনকে আটক করা হয় রবিবার। তার দেয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থেকে ডাকাত সর্দার নুর ইসলামসহ সেলিম, করিম,মনিরকে গ্রেফতার করে সন্দ্বীপ থানা পুলিশ।
জানা যায়, নুর ইসলামের বাড়ি বর্তমানে ফটিকছড়ির ভূজপুর।আগে সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নে ছিল। সেলিম হারামিয়া ৪নং ওয়ার্ড, মনির ও করিম মগধরা ইউনিয়নের অধিবাসী।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, অভিযান অব্যাহত রয়েছে। সকল প্রকার চুরি-ডাকাতি ঠেকাতে আমরা কাজ করছি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited