dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সাংবাদিক অপু'র জাতীয় সাংবাদিক সংস্থা'র রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫০ এএম, ২০২২-১১-১২

সাংবাদিক অপু'র জাতীয় সাংবাদিক সংস্থা'র রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ

 

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপু জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায়, বিভাগীয় কমিটির সভাপতি নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিটির কার্যালয়ে এক সভায় এ দায়িত্ব প্রদান করা হয়। বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান সকাল অসুস্থতা জনিত কারনে অব্যহতি নেয়ায় এ পদ শূন্য হলে তাকে সাধারণ সম্পাদক পদে মনোনিত করা হয়। 

তিনি এর আগে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফয়সাল আজম অপু সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার, বাংলাদেশ বুলেটিন ও দি মুসলিম টাইমস পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সহিত কর্মরত আছেন।

তিনি চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম ও সাংবাদিকতায় নব্বইয়ের দশকের শুরুতে জেলার বর্ষিয়ান সাংবাদিক মিজানুর রহমান কুটু সম্পাদিত ও প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক বিশেষ প্রতিবেদন পত্রিকার মাধ্যমে পথ চলা শুরু করেন। অতঃপর রাজশাহী হতে প্রকাশিত দৈনিক উপচার, গণধ্বনী প্রতিদিন, দৈনিক রাজশাহী সংবাদ, রাজশাহী প্রতিদিন এবং জাতীয় দৈনিক মাতৃছায়া, দৈনিক আজকের সংবাদ, দৈনিক চৌকস, দৈনিক নবচেতনা, দৈনিক প্রথম ভোর, দৈনিক দেশের কন্ঠ, দৈনিক আজকের বসুন্ধরা, দৈনিক বর্তমান সহ বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

সাংবাদিক ফয়সাল আজম অপু এক প্রতিক্রিয়ায় জানান, সাধারণ সম্পাদক হিসেবে আমাকে যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে তা পালনে এতটুকু কৃপূর্ণতা হবেনা। সভাপতি নুরে ইসলাম মিলনের সাথে পরামর্শ করে সকল সদস্যকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিকদের স্বার্থ রক্ষার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফয়সাল আজম অপুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, প্রবীণ সাংবাদিক তসলিম উদ্দিন, মাহবুব আলম, রেডিও মহানন্দা, দৈনিক গৌড় বাঙলা সম্পাদক ও প্রয়াস এনজিওর এমডি হাসিব হোসেন, স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরসালিন হক, সদর মডেল থানার ওসি আলমগীর জাহান, নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম (নয়ন), চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ড. তসিকুল ইসলাম সহ জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর