শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১২ এএম, ২০২২-০৭-০৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষকে লাঞ্চনা এবং হাজী ইউনুস আলী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধনে হত্যার বিচারসহ সব শিক্ষক লাঞ্ছনা ও নির্যাতনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা শিক্ষক কর্মচারী সমিতি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজের প্রধান সড়কে বঙ্গবন্ধু মঞ্চের সামনের
সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করতে দেখা গেছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজের অধ্যক্ষ
আতিকুল ইসলাম, নামোশংকরবাটী কলেজের
অধ্যক্ষ আব্দুল জলিল, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের প্রভাষক দিলশাদ তহমিনা বেগম, রাধাকান্তপুর ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন কলেজের শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেছে, শিক্ষক হত্যা লাঞ্ছনা ও নির্যাতনের এ দুটি ঘটনার যেন দ্রুত বিচার কাজ হয়। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রয়োজনে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। তারা আরও জানান শিক্ষকদের সম্মান বজায় রাখা এবং শিক্ষকরা যেন নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেন' সেই মানববন্ধনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৪.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited