dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ইসরায়েল-আমিরাত শান্তি চুক্তি

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৮:৫০ এএম, ২০২০-০৮-১৪

ইসরায়েল-আমিরাত শান্তি চুক্তি

ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবারের এ চুক্তি মধ্যপ্রাচ্যের দু’দেশর মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তিতে পৌঁছেছে ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত।

চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা বাতিলে একমত হয় ইসরাইল। দখলকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিপূর্ণ এলাকা ইসরাইলের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার আলোচনা করছিল তেল আবিব।

রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানান, শান্তি চুক্তির বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে আলোচনায় বেশ গতি পায়। শান্তি চুক্তিকে দীর্ঘদিনের ফসল বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। 

বৃহস্পতিবার ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের মধ্যকার ফোনালাপের পর চুক্তির বিষয়ে প্রকাশ্যে আসে।

প্রথম উপসাগরীয় এবং তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক সক্রিয় করলো আরব আমিরাত।

বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে। তিন নেতার দৃঢ় কূটনীতি ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলকে নতুন পথে হাঁটার সাহস যুগিয়েছে। যা আঞ্চলিক বিশাল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে।

এক টুইটে ট্রাম্প বলেন, আজকের বিশাল সাফল্য। আমাদের ঘনিষ্ঠ দুই বন্ধ ইসরাইল এবং সংযুক্ত আরবি আমিরাত ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর