শিরোনাম
মোঃ নাসিম,নাচোল প্রতিনিধি | ১২:১৪ পিএম, ২০২০-০৭-২৭
নাচোলে নিজ ঘর পরিষ্কার করার সময় বিদ্যুৎপিষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
নাচোল উপজেলার নেজামপুর ইউপির লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের ভাশুর কামাল হোসেন জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিদেশ প্রবাসী আমার ছোট ভাই মাসুদ রানার স্ত্রী ৩ সন্তানের জননী সালেহা খাতুন(৩৬) সামনে ঈদ উপলক্ষে ঘর পরিষ্কার করছিলেন। পরিষ্কারের পুর্বে ঘরে থাকা টিভি অন্যা ঘরে নিয়ে গেলেও ডিসের লাইন না হটিয়ে ঝুলে থেকে যায়। ঘর পরিষ্কার করতে গিয়ে ঐ ডিসের লাইনের সাথে বিদ্যুতের তারে সংযোগ হয়ে গেলে গৃহবধুর হাতে তার জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়।
স্বজনরা জানতে পেরে তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, নিজ ঘরে দুঘটনায় মৃতের ভাশুর কামাল হোসেন বা তার পরিবারের কেও কোন অভিযোগ করবেন না। তবে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মৃতের ভাশুর কামাল হোসেন জানান, আজ বিকেল ৫টার সময় লক্ষীপুর গ্রামে জানাযা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited