dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


কক্সবাজারের-পেকুয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত, গুলিবদ্ধ ২

দৈনিক অনুসন্ধান    |    ১০:১৬ পিএম, ২০২১-০৪-১২

কক্সবাজারের-পেকুয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত, গুলিবদ্ধ ২

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ

 কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে সেলিনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন। 

সোমবার রাত ২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার ওই এলাকার ফরিদুল আলমের স্ত্রী। আহতরা হলেন একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে নাজমুস সাকিব (২২) ও নুরুল আবছারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)। এদের মধ্যে বুকের পাঁজরে গুলি লাগা নাজমুস সাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানান গেছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পেকুয়া থানার এসআই সিদ্দিকুর রহমান বলেন, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। তাছাড়া মুখমণ্ডলের নাকের অংশেও আঘাতের চিহ্ন পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে বারবাকিয়ার বুধামাঝির ঘোনা এলাকার নজরুল ইসলাম ও মাহমুদ হোছাইনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রোববার রাতে মাহমুদ হোছাইনের ছেলে মাহমুদুল করিম ও মো. মফিজের নেতৃত্বে একদল ভাড়াটিয়া অস্ত্রধারী বাহিনী বিরোধীয় জায়গা দখল নিতে যায়। এতে নজরুল ইসলামের পক্ষের লোকজন বাধা দিতে গেলে এলোপাতাড়ি গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সেলিনা আক্তার। গুরুতর আহত গুলিবিদ্ধ অন্য দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 
 এঘটনায় স্থানীয়রা মাহমুদুল করিম ও মো. মফিজকে  ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ দুজনকে আটক করেছে।
ঘটনার সাথে জড়িত বাকিদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হবে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর