dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


উপ-নির্বাচন ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে নেই ভোটারের দেখা

দৈনিক অনুসন্ধান    |    ০২:১৮ পিএম, ২০২৩-০২-০১

উপ-নির্বাচন ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে নেই ভোটারের দেখা


আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তবে বৈরি আবহাওয়ায় উপস্থিতি কম জানিয়ে বেলা বাড়ার সঙ্গে তা বাড়ার আশা করছেন প্রিজাইডিং অফিসাররা।

বুধবার সকাল সাড়ে ৮টায় ইভিএমের মাধ্যমে এই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ শহরের পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে নেই ভোটারের লাইন। জনশূন্য এ কেন্দ্রে অলস বসে রয়েছেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্টরা।


এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তরিকুল ইসলাম বলেন, “বৈরি আবহাওয়ার জন্য ভোটাররা হয়তো বাড়ি থেকে বের হচ্ছেন না; তাই কেন্দ্রে উপস্থিতি কম। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।”

একই অবস্থা দেখা যায় পীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রেও।

উপ-নির্বাচন: ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে নেই ভোটারের দেখা
এ ছাড়া এ আসনের প্রায় প্রত্যেকটি ভোটকেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম বলে জানা গেছে।

এদিকে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, “আজকে প্রচণ্ড ঠাণ্ডা; তাই হয়তো ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে।”

ভোটগ্রহণ শেষ হলে অল্প সময়ের মধ্যে ফল জানানো হবে বলেও জানান তিনি।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, অনেকগুলো ভোটকেন্দ্র ঘুরে দেখলাম; শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তারপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ শহরের পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রেও দেখা ছিলনা ভোটার উপস্থিতি
পীরগঞ্জ শহরের পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রেও দেখা ছিলনা ভোটার উপস্থিতি।
পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার দুটি পৌরসভাসহ ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। একাদশ সংসদে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমান পদত্যাগ করায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এবারের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী।

এরমধ্যে ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল), জাকের পার্টির এমদাদ হোসেন (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ (আম) এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ আসনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম মাহাতাব উদ্দিন বলেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।”

পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান এ কর্মকর্তা।


তিনি জানান, নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

এ আসনে ১২৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৪৩৯। প্রতিটি কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ, দুজন মহিলা পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া সাত প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন বলে জানান এই কর্মকর্তা।


আসিফ জামান 
ঠাকুরগাঁও প্রতিনিধি 
তারিখ: ০১/০২/২০২৩ ইং

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর