শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২২ এএম, ২০২১-০৪-৩০
জমির উদ্দিন, আলীকদম উপজেলাঃ
বান্দরবানের আলীকদমে থানচি সড়কের ২৬কিলোমিটার এলাকার উন্ডিপাড়ায় পাচারকারীদের হাত থেকে ২৬৮পিচ অবৈধ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যার বর্তমানে বাজার মূল্য ৪২লক্ষ টাকার উপরে।
বৃহস্পতিবার (২৯ শে এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের অভিযানে এ কাঠ জব্দ করা হয়।
আলীকদম সেনাবাহিনী জানায়, "আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার পয়েন্টের উন্ডিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জনসহ বিভিন্ন প্রজাতির ২৬৮পিচ মূল্যবান কাঠ জব্দ করা হয়। এসব গাছের আনুমানিক পরিমান আড়াই হাজার ঘনফুট। যার বাজার মূল্য প্রায় ৪২লক্ষ টাকার উপরে।"
আলীকদম সেনা জোনের জোন জেসিও ওয়ারেন্ট অফিসার ইকরাম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে পাঁচারের জন্য রাখা কাঠ জব্দ করেছি।" সেনাবাহিনীর দুইটি টিম এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত কাঠগুলো লামা বনবিভাগের তৈন রেঞ্জারকে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত: বান্দরবানের থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়ক পথে গাছের পারমিট বন্ধ করে দেয় বান্দরবান বন বিভাগ। পরে চোরাই কাঠ ব্যবসায়ীরা থানচির রিজার্ভ ফরেষ্টের এসব কাঠ থানচি থেকে আলীকদম সড়কপথে আলীকদম হয়ে লামা দিয়ে পাচার করার অভিযোগ রয়েছে। রিজার্ভ ফরেস্টের গাছ রক্ষায় থানচির মত আলীকদম লামা সড়ক পথেও গাছ পরিবহন বন্ধ করার দাবী ওই এলাকার সাধারণ মানুষের।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited