শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:১৩ পিএম, ২০২১-০২-০৭
মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবান জেলার আলীকদমে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ আটক হওয়া মাংক্রাত মুরুং। ২০১৫ পিচ ইয়াবাসহ আলীকদম জোনের সেনা সদস্যরা মাংক্রাত মুরুং (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন।
পুলিশের তথ্যসূত্রে জানাযায়,সে মিয়ানমার থেকে পাহাড়ি পথে ইয়াবা সংগ্রহ করে আলীকদম-জানালীপাড়া-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়ক পথে আলীকদম সদরে ‘গডফাদার’ এর কাছে ইয়াবাগুলি আনার পথেই ধরা পড়ে!
আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর জামানের নেতৃত্বে শনিবার বিকেলে পরিচালিত এক অভিযানে ২০১৫ পিস ইয়াবাসহ আটক হন এই ব্যক্তি। তার নাম মাংক্রাত মুরুং। মাতামুহুরী রিজার্ভের বড়বেতী তিংলন পাড়ার কার্বারী (পাড়া প্রধান)।
জানা গেছে, শনিবার বিকেলে একটি টিএস গাড়িযোগে ২০১৫ পিস ইয়াবা নিয়ে তিনি আলীকদম আসতেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা এ সড়কের মেনদন পাড়া আর্মি চেক পোস্ট এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করেন। শনিবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক সময়ে কতিপয় ব্যক্তির মাধ্যমে ইয়াবা ব্যবসা জমজমাট হয়ে উঠার পর সেনা বাহিনী ইয়াবা পাচার রোধে তৎপরতা চালাচ্ছেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রকিব উদ্দিন জানান রবিবার সকালে আটক হওয়া ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতে মাধ্যমে তাকে রিমান্ডে এনে রাঘববোয়ালদের ধরা হবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited