dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ডুবে যাওয়ার ১৯ ঘন্টা পর ভেসে উঠলো সেই কলেজ ছাত্রের লাশ

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৩:৪০ পিএম, ২০২১-০৫-২১

ডুবে যাওয়ার ১৯ ঘন্টা পর ভেসে উঠলো সেই কলেজ ছাত্রের লাশ

বন্ধুদের সাথে সাতকানিয়ার সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ফারহানের লাশ উদ্ধার করা হয়েছে। সে নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সাঙ্গু নদীতে ডুবে যাওয়ার স্থানেই তার লাশ ভেসে উঠে।

পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে সাঙ্গু নদীর সাতকানিয়ার নলুয়া মরফলা বাজারের নিকটবর্তী নাপিতের টেক এলাকায় কলেজ ছাত্র ফারহান নিখোঁজ হয়েছিল।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বহদ্দারহাট এলাকার ফরিদার পাড়ার জামাল খানের পুত্র ও হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহানসহ ৪ বন্ধু মিলে গত বুধবার রাতে অপর বন্ধু সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়ার আফঝল পাড়ার আবদুল হাকিমের পুত্র তুহিনের বাড়িতে বেড়াতে আসে। পরের দিন (বৃহস্পতিবার) দুপুরে তারা মরফলা বাজারের নিকটবর্তী নাপিতের টেক এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে যায়।

প্রথমে ৪ বন্ধু মিলে পায়ে হেঁটে নদী পার হয়ে খাগরিয়া এলাকায় যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর প্রথমে আশিক এবং রিজভী পুনরায় ফিরে আসে। পরে ফারহান এবং তুহিন পায়ে হেঁটে নদী পার হচ্ছিল। এসময় ফারহান নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে প্রথমে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও পরবর্তীতে নগরীর আগ্রাবাদ থেকে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ চেষ্টার পরও নিখোঁজ ফারহানের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করেন।

এদিকে, নদীতে ডুবে যাওয়ার একই স্থানে গতকাল সকালে ফারহানের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। কলেজ ছাত্র ফারহানের বন্ধু আশিক জানান, নদীর যে স্থানে ফারহান ডুবে গিয়েছিল ঠিক একই স্থানে তার লাশ ভেসে উঠেছে। সেখানে মাত্র কয়েক ফুট পানি। ডুবে যাওয়ার পরপর আমরা জাল দিয়ে খুঁজেছি। পরে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেছে। কেউ সন্ধান পেলাম না। অথচ ঠিক একই স্থানে তার লাশ ভেসে উঠলো !

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, কলেজ ছাত্র ফারহান নিখোঁজ হওয়ার স্থানে ঘটনার দিন আমরা জেলেদের জাল টেনে অনেক খুঁজেছি। না পেয়ে ডুবুরি দল এনেছি। তারাও অনেক চেষ্টা করেছে। কিন্তু সন্ধান মিলেনি। অথচ ডুবে যাওয়ার একই স্থানে গতকাল তার লাশ ভেসে উঠেছে। অবাক করা কান্ড! তিনি আরো জানান, এলাকার লোকজনের মুখে শুনেছি সাঙ্গু নদীর এই এলাকায় অতীতেও এমন ঘটনা ঘটেছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার স্থানেই কলেজ ছাত্র ফারহানের লাশ ভেসে উঠেছে। তার লাশ স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর