শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৭ পিএম, ২০২৩-১২-১৭
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান মাস্টার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ, বিজয় অর্জনসহ মুক্তিযদ্ধের স্মৃতিচরণমূলক গল্প শোনান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
তিনি বলেন, ১৬ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। এই দিনে আমরা সবাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আমাদের শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
বিজয় দিবসের এই দিনে আমরা আবারও স্মরণ করি মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। আমরা জানি, এই বিজয় আসেনি সহজে। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এ বিজয় অর্জন করি। এই বিজয়ের পিছনে রয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ ও বীরত্ব। তারা দেশমাতৃকার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ আমাদের চিরকালের অনুপ্রেরণা।
আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপ্ন আজও পুরোপুরি পূরণ হয়নি। আমাদের দেশে এখনও গণতন্ত্রের চর্চা নেই, আইনের শাসন নেই, দুর্নীতি ও অনিয়ম বিরাজমান। তাই আমাদের সকলের উচিত এই সমস্যাগুলো সমাধানের জন্য একসাথে কাজ করা। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন আমরা সকলে মিলে দেশকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলি।
আলোচনা সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন দূর্গা চরন রায় চীফ ইন্স. (নন-টেক) ও আফিদা রহমান চীফ ইন্স.(ইলেকট্রিক্যাল)।
সভাপতির বক্তৃতায় বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম ইন্সট্রাক্টর কম্পিউটার, মোঃ আব্দুল মালেক, ইন্সট্রাক্টর আর এ সি, মোঃ গোলাম মোস্তফা ইন্সট্রাক্টর ইলেকট্রনিক, মোঃ সুবেল আলী ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, মোঃ আজিজুর রহমান,
ইন্সট্রাক্টর নন-টেক ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জিলানী ইন্সট্রাক্টর (নন-টেক) মোঃ মাসুদ রানা জুনিয়র ইন্স.ইলেকট্রনিক, উর্মিলা জুনিয়র ইন্স.ফুড মোকলেছুর রহমান ইন্স. ফুড সহ সকল
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থী।
আলোচনা সভায় উপস্থাপন করেন সুমন আহমেদ জুনিয়র ইন্সট্রাক্টর।
এর আগে সকালে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিজয় র্যালি বের করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ স্মৃতি নাম ফলকে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited